[HSA] PhD পর্ব ১
PhD পর্ব ১ঃ আগ্রহ/পেরেশানি/ মোটিভেশন/ লেগে থাকা

ছবিঃ studyinsweden.se
অনেক কথা শুনা যায়। যেমনঃ পি এইচ ডি পেতে হলে এটা, ওটা,সেটা সব ঠিক ঠাক হতে হবে বা করতে হবে, না হলে হবে না, সবই বৃথা,ব্লা ব্লা ব্লা। আসলে ব্যাপারটা সম্পূর্ণ আপেক্ষিক।একেক জনের ব্যাপার একেক রকম। “আগ্রহ” থাকতে হবে। যাই হোক সরাসরি কাজের কথায় চলে আসি। পি এইচ ডি করতে হলে সবার আগে যে জিনিস টা দরকার তা হল “ আগ্রহ”। ব্যাপারটা কেমন শুনায় !”আগ্রহ” তো আছেই। কি যে বলেন ?! আসলে গভীর ভাবে চিন্তা করলে দেখা যাবে এ ব্যাপারে পেরেশানি না থাকার কারনেই অনেকের যোগ্যতা থাকা সত্ত্বেও হচ্ছে না। আমি গতানুগতিক ‘আগ্রহের’ কথা বলছি না। তা হলে কোন ‘আগ্রহের’ কথা বলছি? সেই আগ্রহের কথা বলছি,
- যে আগ্রহ, আপনাকে আপনার ‘স্টাডি এরিয়া’ খুঁজে বের করতে ইন্টারনেটের সামনে বসাবে। শুধু ফেসবুকে নয়।
- যা আপনাকে আপনার থিসিসের রেফারেন্স গুলো চেক করে অধ্যাপক দের খুঁজে বের করার শক্তি যোগাবে।
- যা উন্নত বিশ্বের আপনার পড়াশুনা সম্পর্কিত ডিপার্টমেন্টের তালিকা বা টপিক এর সাথে সম্পর্কিত প্রজেক্ট বা গ্রুপ খুঁজে বের করার, একটি ফাইল সংরক্ষণ করার, বিভিন্ন দেশের স্কলারশিপের ‘at a glance’ যেটিতে থাকবে ও ইমেইল করার অনুপ্রেরনা যোগাবে।
- যা বিভিন্ন স্কলারশিপ এর রিকয়ারমেন্ট সম্পর্কে আইডিয়া নেওয়া ও তাতে চোখ রাখা্র অনুপ্রেরনা যোগাবে।
- যেই আগ্রহ, নিজের উপর আত্মবিশ্বাস বাড়াবে। দুইদিন খুঁজেই হবে না বলে যে মন ছেড়ে দিবে না।
- যে আগ্রহ নিজেকে তৈরি করবে PhD র উপযোগী করে। সর্বপরি যা বছরের পর বছর ধরে উপরোক্ত কাজে লেগে থাকার ধৈর্য আনবে। কারন হয়ত সারা বছরেএকটি সুযোগ আসল (প্রকৃত অর্থে অনেক বেশি) যেটার জন্য আপনিই একমাত্র ভাল যোগ্যতা সম্পূর্ণ, কিন্তু খবর রাখলেননা। ব্যাস অন্য কেউ আপ্লাই করে নিয়ে নিল। (রিপোস্ট, চলবে)
— ড. আবু বকর ছিদ্দিক (বিপ্লব)
জৈব তথ্য বিশ্লেষক,
গবেষক ও শিক্ষক,
সুইডিশ কৃষি বিশ্ববিদ্যালয় (SLU), উপসালা, সুইডেন
০৬-০৪-২০২৫
Leave a comment