2 minute read

সুইডেনে উচ্চশিক্ষা: ইউরোপের সিলিকন ভ্যালিতে ক্যারিয়ার গড়ার সুযোগ


ছবিঃ studyinsweden.se

উন্নত জীবনমান, উদ্ভাবনী শিক্ষাব্যবস্থা ও কর্ম-জীবনের ভারসাম্যের জন্য সুইডেন ইউরোপের অন্যতম আকর্ষণীয় দেশ। স্টকহোমকে বলা হয় ইউরোপের সিলিকন ভ্যালি—এখানে জন্ম নিয়েছে IKEA, Volvo, Spotify, Skype-এর মতো বিশ্বখ্যাত কোম্পানি। বিভিন্ন র‍্যাংকিং অনুযায়ী সুইডেনের অনেক বিশ্ববিদ্যালয় বিশ্বসেরা তালিকায় রয়েছে। সুইডেনের সব বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যেখানে ইংরেজিভাষী কোর্সের প্রাচুর্য রয়েছে। সুইডেনে পড়াশোনা শেষে চাকরি ও স্থায়ীভাবে বসবাসের সুযোগ থাকায় এটি ক্যারিয়ার গঠনের জন্য অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য। প্রতি বছর বাংলাদেশসহ বহু দেশ থেকে শিক্ষার্থীরা এখানে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান।

শিক্ষাব্যবস্থা ও জনপ্রিয় বিশ্ববিদ্যালয়

সুইডেনের শিক্ষাব্যবস্থা গবেষণাভিত্তিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক। এখানে শিক্ষার্থীদের স্বাধীন চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তোলায় গুরুত্ব দেওয়া হয়। উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়:

  • KTH Royal Institute of Technology
  • Lund University
  • Uppsala University
  • Chalmers University of Technology
  • Karolinska Institute (KI)
  • Swedish University of Agricultural Science (SLU)
  • Umeå University

জনপ্রিয় বিষয়: প্রকৌশল, ব্যবসা, মেডিসিন, সাংবাদিকতা, ডিজাইন ও আর্কিটেকচার।

গবেষণার জন্য সুইডেন একটি আদর্শ স্থান, বিশেষ করে পরিবেশ, প্রযুক্তি, মেডিকেল ও সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে।

স্কলারশিপ ও সেল্ফ-ফান্ড অপশন

🎓 স্কলারশিপের ধরন:

  • Swedish Institute Scholarships (SISGP)
    মাস্টার্স পর্যায়ে সম্পূর্ণ ফান্ডেড স্কলারশিপ
    টিউশন, বাসস্থান, ভ্রমণ খরচ অন্তর্ভুক্ত
    নেতৃত্বগুণ ও সামাজিক উন্নয়নে আগ্রহী শিক্ষার্থীদের জন্য

  • University Scholarships
    বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিজস্ব স্কলারশিপ প্রদান করে (পূর্ণ বা আংশিক)
    যেমন: Lund University Global Scholarship, KTH Scholarship

  • Third-party Scholarships
    যেমন: Erasmus+, WeMakeScholars, Rotary Foundation ইত্যাদি

💰 সেল্ফ-ফান্ড:

ব্যাচেলর: বছরে প্রায় ৮-১৪.৫ লাখ টাকা (BDT)
মাস্টার্স: বছরে ৯-২৯.৫ লাখ টাকা (বিষয়ভেদে)
পিএইচডি: বিনামূল্যে, বরং চাকরির মতো বেতন দেওয়া হয়

যোগ্যতা ও প্রয়োজনীয়তা (Requirements)

  • IELTS/TOEFL (সাধারণত IELTS ৬.৫+ (৬ প্রতিটিতে), তবে এটি ভার্সিটি ভেদে পরিবর্তন হতে পারে)
  • পূর্ববর্তী ডিগ্রির সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট
  • মোটিভেশন লেটার, রেফারেন্স লেটার
  • পাসপোর্ট ও ছবি

আবেদনের প্রক্রিয়া

আবেদন সময়: প্রতি বছর অক্টোবর-জানুয়ারি (universityadmissions.se)

  • ফল সেমিস্টার (আগস্ট-সেপ্টেম্বর): আবেদন অক্টোবর-জানুয়ারি
  • স্প্রিং সেমিস্টার (জানুয়ারি): আবেদন আগস্ট–সেপ্টেম্বর

প্রয়োজনীয় ডকুমেন্টস: একাডেমিক সার্টিফিকেট, IELTS, SOP, LOR
আবেদন ফি: ১০০০০+ টাকা
আবেদন ওয়েবসাইট: universityadmissions.se

ভিসা প্রক্রিয়া

ভিসার ধরন: Residence Permit for Studies
আবেদন: Swedish Migration Agency ওয়েবসাইটে
প্রয়োজনীয় কাগজপত্র: অ্যাডমিশন লেটার, ফান্ড প্রমাণ, হেলথ ইনস্যুরেন্স
থাকা খরচ: (সেল্ফ-ফান্ডে যারা আসবে) ৩২,২০,০০০ টাকা (২ বছরের থাকা ও খাওয়া খরচ) দেখাতে হবে।
**সময়কাল:
সাধারণত ১-৩ মাস।

সুইডেনে পৌঁছানোর পর করণীয়

  • বাসস্থান নিশ্চিত করা (student housing বা private)
  • ব্যাংক অ্যাকাউন্ট খোলা
  • পার্সোনাল আইডেন্টিটি নম্বর (Personnummer) সংগ্রহ
  • স্বাস্থ্যবীমা সক্রিয় করা
  • পার্ট-টাইম কাজের সুযোগ

কমন প্রশ্ন ও উত্তর

Q: IELTS ছাড়া আবেদন করা যাবে কি?
A: কিছু ক্ষেত্রে ইংরেজি মাধ্যমের প্রমাণ থাকলে সম্ভব (যেমনঃ পাবলিক হেলথ), তবে অধিকাংশ ক্ষেত্রে IELTS প্রয়োজন।

Q: পিএইচডি প্রোগ্রামে স্কলারশিপ পাওয়া যায় কি?
A: হ্যাঁ, পিএইচডি প্রোগ্রামগুলোতে চাকরির মতো বেতনসহ সুযোগ থাকে।

Q: পড়াশোনা শেষে চাকরির সুযোগ কেমন?
A: পড়াশোনা শেষে ১ বছরের পোস্ট-স্টাডি ওয়ার্ক পারমিট পাওয়া যায়, এবং চাকরি পেলে রেসিডেন্স পারমিট এক্সটেনশন সম্ভব।

Q: PR & Passport পেতে কেমন শময় লাগে?
A: পড়াশুনার পার্ট শেষে, PR এর জন্য ৪ বছর নির্দিষ্ট বেতনের (ওই কাজের মিডিয়ান স্যালারি রেঞ্জ) কাজের একটিভ পারমিট থাকা লাগবে, এখন ৪ বছর একটিভ কাজের পারমিটের পর PR এ আবেদন করা যায়। কিন্তু ভবিষ্যতে ৮ বছর সুইডেনে থাকা লাগবে PR পেতে (২০২৬ সালে কার্যকর হবে)।

Q: বর্তমানে কি ইমিগ্রেশন কঠিন হচ্ছে?
A: জি, ঠিক শুনেছেন। সরকার অনেক বিধিনিষেধ আরোপ করছে। যেমনঃ উচ্চ বেতন, সপ্তাহে ২০ ঘণ্টা কাজের পরিকল্পনা। যেমনঃ সিটিজেনশিপ যোগ্যতা ৫ বছর থেকে বাড়িয়ে ৮ বছরে নেয়া। পড়াশুনা শেষে মন মত কাজে ঢুকতে না পারা।

— আবু বকর ছিদ্দিক (বিপ্লব)
জৈব তথ্য বিশ্লেষক, গবেষক ও শিক্ষক,
সুইডিশ কৃষি বিশ্ববিদ্যালয় (SLU), উপসালা, সুইডেন
২৭-১০-২০২৫

Leave a comment