কৃষক কার্ড বা Agri Smart Card পর্যালোচনা
কৃষক কার্ড বা Agri Smart Card পর্যালোচনা
বিএনপির কৃষক কার্ড একটা পুরাতন প্রকল্প থেকে নেয়া। চাইলে জামায়াত জোট ঘোষণা দিতে পারে আমরা ‘কৃষি স্মার্ট কার্ড’ প্রথম ১০০ দিনের ভিতরে দিব। আওয়ামীলীগ বলবে ‘কার্ড’ জিনিষটা চেনা চেনা লাগছে! খোঁজ নিয়ে দেখলাম, ‘কৃষক কার্ড’ বা ‘Agri Smart Card’ নিয়ে কাজ শুরু হয়েছে ২০২২ সাল থেকে। আওয়ামিলীগের ২০২৪ সালের নির্বাচনী ইশতেহারে এই কার্ডের প্রসার ঘটানোর কথা বলা হয়েছে।
২০২২ সালে পাইলট প্রকল্প শুরু হয়, ১.০৯ কোটি কৃষকের জন্য। ডিজিটাল প্রোফাইল তৈরি করা শুরু হয়, ও স্মার্ট কার্ড বিতরণ ৯টি জেলায় শুরু হয়। লক্ষ্য ছিল কৃষি ইনপুট, ভর্তুকি ও ঋণ সুবিধা ডিজিটাল মাধ্যমে প্রদান।
২০২৩ সালে ডিজিটাল কৃষি ডাটাবেস সম্প্রসারণ হয় ১.৬২ কোটি কৃষকের তথ্য সংগ্রহ। স্মার্ট কার্ড বিতরণ পাইলট থেকে জাতীয় পর্যায়ে সম্প্রসারণের প্রস্তুতি শুরু হয়।
২০২৪ সালে ঘোষণা আসে ২.২৭ কোটি কৃষককে স্মার্ট কার্ড প্রদান করা হবে। ৪০% নারী কৃষককে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ হয়। কৃষি ও গ্রামীণ রূপান্তরের জন্য ডিজিটাল সেবা সংযুক্তির প্রকল্প হাতে নেয়া হয়।
২০২৫ সালে (নীতিমালা) Farmer Smart Card Policy 2025 অনুমোদন হয় যা ২.২৫ কোটি কৃষককে কাভার করবে। সুবিধার মধ্যে থাকবে ভর্তুকি, ঋণ, কৃষি ইনপুট, বাজার ও আবহাওয়ার তথ্য। বেসরকারি উদ্ভাবন এর মধ্যে আছে iFarmer-Visa-UCB “Cashless Farmer Card” যা এখন চালু আছে।
বাংলাদেশ ছাড়াও যে যে দেশে আছে এই সেবাঃ ভারত, চীন, কেনিয়া, ফিলিপাইন
কার্ড দিয়ে আরও যা যা করা যেতে পারেঃ
- ঋণ সুবিধা- কর্যে হাসানা বা কল্যাণমূলক স্কিম,
- ভর্তুকি ও প্রণোদনা সহজীকরণ,
- বীজ বিতরণ,
- ফসলের ন্যায্য দাম নিশ্চিতকরণ,
- বীজ, সার, সেচ, যন্ত্রপাতিতে ন্যায্য দামে সরবরাহ,
- পার্শ্ববর্তী কৃষকের (কৃষকদের সংগঠনের), আড়তের ও সংরক্ষানাগারের তথ্য ও সহায়তা,
- বাজার ও আবহাওয়ার তথ্য,
- নারী কৃষকের অন্তর্ভুক্তি,
- কৃষি বীমা সংযুক্তি,
- জমির তথ্য,
- সরকারি সহায়তা,
- প্রশিক্ষণ,
- জরুরী সহায়তা,
- মোবাইল ব্যাংকিং ও মোবাইল-ভিত্তিক পেমেন্ট,
- কৃষি ডেটা সরবরাহ,
- নীড বেইসড এসেসমেন্ট,
- কৃষি পরামর্শ,
- ডিজিটাল রেকর্ভড কিপিং,
- কৃষি সেবা,
- ফসলের ও প্রাণীর ঝুঁকি নির্ণয়,
- ফলানোর সময় সঠিক নির্দেশনা
- অ্যাপ সহায়ক
- IoT ও এগ্রিটেক ইন্টিগ্রেশন,
- AI এজেন্টিক সহায়তা,
চ্যালেঞ্জসমূহ:
- অবকাঠামো ঘাটতি
- ডিজিটাল সাক্ষরতার অভাব
- ডেটা নিরাপত্তা
রেফারেন্স তালিকা:
- কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন (২০২১–২২ ও ২০২২–২৩)কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন
- FY2024–25 ও FY2025–26 বাজেট বরাদ্দ সংক্রান্ত সরকারি তথ্য
- কৃষি ভর্তুকি ও প্রণোদনা সংক্রান্ত সরকারি ঘোষণা
- কৃষি যান্ত্রিকীকরণ ও এগ্রিটেক অগ্রগতি বিষয়ক রিপোর্ট
- জলবায়ু পরিবর্তন ও কৃষি উৎপাদন ঝুঁকি সম্পর্কিত গবেষণা
- কৃষি বাজার, পোস্ট-হার্ভেস্ট ক্ষতি ও রপ্তানি সংক্রান্ত তথ্য
- https://www.fao.org
- BARC, BARI, BRRI গবেষণা ও সক্ষমতা উন্নয়ন পরিকল্পনা
- কৃষি বীমা পাইলট প্রকল্প: GDIC, SBC, BRAC, UNDP LoGIC
- IDRA-এর প্যারামেট্রিক বীমা আইন খসড়া ও কর্মশালা তথ্য https://plandiv.gov.bd
- কৃষি স্মার্ট কার্ড প্রকল্প: পাইলট, সম্প্রসারণ ও Farmer Smart Card Policy 2025
- IDRA – Insurance Development and Regulatory Authority
- Planning Division – Delta Plan
- FAO – Food and Agriculture Organization
- iFarmer – Digital Agriculture Platform
পরিমার্জন ও পরিবর্ধনেঃ AI
— ড. আবু বকর ছিদ্দিক (বিপ্লব)
জৈব তথ্য বিশ্লেষক,
গবেষক ও শিক্ষক,
সুইডিশ কৃষি বিশ্ববিদ্যালয় (SLU), উপসালা, সুইডেন
০৮-০১-২০২৬
Leave a comment